Shop অ্যাপের ট্রাবলশুটিং

Shop অ্যাপের জন্য নিচের ট্রাবলশুটিংয়ের পরামর্শগুলো পর্যালোচনা করুন:

  • আপনি মোবাইল ডিভাইস ব্যবহার করছেন তা নিশ্চিত করুন: আপনি ডেস্কটপে এখনও Shop Pay সেটিংস ম্যানেজ করতে পারলেও, Shop অ্যাপ শুধুমাত্র আপনার মোবাইল ডিভাইসের মাধ্যমে ডাউনলোডের জন্য উপলভ্য আছে।
  • স্থিতিশীল ইন্টারনেট কানেকশন ব্যবহার করুন: আপনার ওয়্যারলেস নেটওয়ার্ক বা কোনো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (VPN) থেকে কানেকশন বিচ্ছিন্ন করে এর পরিবর্তে সেলুলার ডেটা ব্যবহার করার চেষ্টা করুন।
  • আপনার অপারেটিং সিস্টেম আপ-টু-ডেট আছে কিনা তা নিশ্চিত করুন: Shop অ্যাপটি iPhone এবং iPad-এর জন্য iOS-এ এবং স্মার্টফোন ও সমর্থিত ট্যাবলেটের জন্য Android-এ উপলভ্য রয়েছে। আপনার ডিভাইসটি অপারেটিং সিস্টেমের প্রয়োজনীয়তাগুলো পূরণ করে কিনা তা নিশ্চিত করতে অ্যাপ লিস্টিংয়ে সামঞ্জস্য সংক্রান্ত তথ্য পর্যালোচনা করুন।
  • আপনি Shop-এর সাম্প্রতিকতম ভার্সনটি ব্যবহার করছেন তা নিশ্চিত করুন: Shop অ্যাপের সাম্প্রতিকতম ভার্সনটির জন্য আপনার ডিভাইসের অ্যাপ স্টোর দেখুন।
আরও সাহায্য প্রয়োজন?আমাদের সাথে চ্যাট করুন